Header Ads

Header ADS

অডিও ইন্জিনিয়ারিং কোর্স

 অডিও ইন্জিনিয়ারিং কোর্স

►► ডিজিটাল অডিও ইঞ্জিনিয়ারিং কোর্সে আপনি যা শিখবেন:
আপনার হোম স্টুডিও সেটআপ।
আপনার সংগীত প্রযোজনার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম, সফটওয়্যার এবং আনুষঙ্গিক জিনিসপত্র সম্পর্কে জানুন। আপনার বাড়িতে সেরা রেকর্ডিং স্থানটি কীভাবে বেছে নেবেন এবং সর্বোত্তম শব্দমান পেতে কীভাবে সেটআপ করবেন, তা শিখুন।
► Cubase DAW দিয়ে রেকর্ডিং
Cubase Digital Audio Workstation (DAW), যা একটি শক্তিশালী রেকর্ডিং এবং এডিটিং সফটওয়্যার, ব্যবহার করার হাতে-কলম অভিজ্ঞতা অর্জন করুন। আপনার প্রজেক্ট সেটআপ করা, অডিও রেকর্ড করা এবং আপনার রেকর্ডিং উন্নত করার জন্য বিভিন্ন টুল এবং সেগুলোর বিবিধ ব্যবহার শিখুন।
► মিক্সিং এবং মাস্টারিং
একটি পরিশীলিত এবং পেশাদার মানের শব্দ তৈরি করার জন্য মিক্সিং এবং মাস্টারিংএর কৌশল শিখুন। লেভেল ব্যালান্স করা, ইকুয়ালাইজার (EQ), কম্প্রেশন এবং এফেক্ট প্রয়োগ করে পরিপূর্ণ ট্র্যাক প্রস্তুত করার পদ্ধতি শিখুন।
► ভার্চুয়াল ইন্সট্রুমেন্ট এবং MIDI ব্যবহার।
ভার্চুয়াল ইন্সট্রুমেন্ট এবং MIDI (Musical Instrument Digital Interface)-এর জগতে প্রবেশ করুন। কীভাবে MIDI ট্র্যাক তৈরি এবং নিয়ন্ত্রণ করবেন, ভার্চুয়াল ইন্সট্রুমেন্ট ব্যবহার করবেন এবং সেগুলো কীভাবে আপনার রেকর্ডিংয়ে সুনির্দিষ্টভাবে একীভূত করবেন তা শিখুন।
►► এই কোর্স শেষে আপনি সক্ষম হবেন-
• একটি কার্যকর হোম রেকর্ডিং স্টুডিও সেটআপ করতে, যেখানে সাউন্ড ইনসুলেশন এবং অ্যাকউস্টিক পরিবেশ থাকবে।
• Cubase DAW ব্যবহার করে উচ্চমানের অডিও রেকর্ড করতে।
• আপনার রেকর্ডিং পেশাদার মানে মিক্স ও মাস্টার করতে।
• আপনার সংগীতে আরও উন্নত ভার্চুয়াল ইন্সট্রুমেন্ট এবং MIDI ব্যবহার করতে।
►► কোর্স শিডিউল ও আনুষঙ্গিক তথ্য।
► প্রথম ব্যাচ শুরু হতে যাচ্ছে- ফেব্রুয়ারি ১, ২০২৫ তারিখ থেকে
► ক্লাস হবে প্রতি শনিবার মাসের প্রথম চার সপ্তাহে ২টি ব্যাচে।
► চাহিদার ভিত্তিতে ক্লাস সংখ্যা পরবর্তীতে বৃদ্ধি করা হতে পারে।
► অনলাইন ক্লাসের নির্ধারিত সময় পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।
⦿ পুরো কোর্সটি হবে চারটি ক্লাসে। অর্থাৎ এক মাসের চার সপ্তাহে সম্পূর্ণ কোর্সটি সমাপ্ত হবে।
⦿ এই কোর্সটি সাউন্ড ইঞ্জিনিয়ারিংয়ের বেসিক কোর্স হিসাবে বিবেচিত হবে। যারা এটিতে এক্সপার্ট হয়ে উঠতে চান তাদের জন্য পরবর্তীকালে একটি ইন্টারমিডিয়েট এবং এ্যাডভান্সড কোর্সেরও ব্যবস্থা করা হবে।
►► এই কোর্সে সংযুক্ত হওয়ার নূন্যতম যোগ্যতা
১. বয়স কমপক্ষে ১৩ হতে হবে।
২. উইন্ডোজ অপারেটিং সিস্টেমে মিনিমাম অপারেট করার দক্ষতা থাকতে হবে।
৩. ম্যাক ব্যবহারের দক্ষতা থাকলে সেটি অতিরিক্ত যোগ্যতা বলে গণ্য হবে।
৪. সংগীতের সাথে কোনো না কোনো ভাবে সম্পৃক্ততা থাকতে হবে অথবা অডিও রেকর্ডিং সিস্টেমের সাথে কোনো না কোনো ভাবে সম্পৃক্ততা থাকতে হবে
৫. ধৈর্য ধরে একনাগারে চার ঘন্টা ক্লাস করার মতন সামর্থ্য থাকতে হবে।
নিচে দেয়া গুগল ফর্মএর লিংকে ক্লিক করে ফর্মটি খুলুন এবং ফিলাপ করুন।

No comments

Powered by Blogger.